× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএসআইয়ের হাত কামড়িয়ে পালানোর ১০ ঘণ্টা পর গ্রেপ্তার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৭:৫৮ পিএম

পুলিশ সদস্যর হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি মো. রাজু মিয়া ও তার ভাই আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশ সদস্যর হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি মো. রাজু মিয়া ও তার ভাই আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইয়াবাসহ আটকের পর পুলিশ সদস্যর হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি মো. রাজু মিয়াকে ১০ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টায় পালিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে। 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালিয়ে পলাতক মাদক কারবারি মো. রাজু মিয়াকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে হাতকড়া পড়িয়ে ফাঁড়ির উদ্দেশে নিয়ে রওনা হয়। এ সময় মাদক কারবারিকে তার পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে আটককৃত কারবারি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান।

পরে রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে রাজুর বাড়ি থেকে তাকে ও তার বড় ভাই আক্তার হোসেনকে গ্রেপ্তার করে।  

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবার ও পালিয়ে যাওয়ায় সহযোগিতা করার অপরাধে তার ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মাদক কারবারি দুই ভাইকে নারায়ণগঞ্জ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা