× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বানান চর্চা, শুদ্ধ উচ্চারণে বাংলাবিদের বাছাইপর্ব

রংপুর অফিস

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৭:৫২ পিএম

রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ভুল থেকে শুদ্ধ বানান, উচ্চারণের খেলাসহ শুদ্ধ বাংলা ভাষা নিয়ে চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ভুল থেকে শুদ্ধ বানান, উচ্চারণের খেলাসহ শুদ্ধ বাংলা ভাষা নিয়ে চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিক্ষার্থীদের বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগ নিয়ে রংপুরে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তমবর্ষের রংপুর বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে থেকে নিবন্ধনকৃত শিক্ষার্থীরা রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাবিদে অংশগ্রহণ করতে আসতে শুরু করে। কয়েক হাজার শিক্ষার্থী প্রাথমিক বাছাইপর্বে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও বহু নির্বাচনী প্রশ্নের পরীক্ষায় অংশ নেয়। বিকালে ভুল থেকে শুদ্ধ বানান, উচ্চারণের খেলাসহ শুদ্ধ বাংলা ভাষা নিয়ে চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। 

এতে বিচারক ছিলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, আবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম। বাছাই পর্বে অংশ নিতে রংপুর বিভাগের ৮ জেলা থেকে ২১ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছে।

এসময় ইস্পাহানী টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, ভবিষ্যত প্রজন্মন যেন শুদ্ধ বাংলা চর্চা করতে পারে সেই প্রয়াস থেকে বাংলাবিদের আয়োজন। বাংলা চর্চার জন্য আমাদের ভবিষ্যত প্রজন্ম এগিয়ে আসছে। আগামীতে এ প্রতিযোগিতার কলেবর আরও বাড়বে প্রত্যাশা করছি। আমরা চাই আমাদের ভবিষ্যত প্রজন্ম সঠিক বাংলা চর্চা করতে পারে, লিখতে পারে, বলতে পারে। যেন তারা মিশ্র ভাষার প্রয়োগ না ঘটায়।

চ্যানেল আই’র অনুষ্ঠান পরিচালক তাহের শিপন বলেন, একজন শিক্ষার্থী বাংলা বই পড়ে ১০ লাখ টাকা পুরস্কার জিতে নিতে পারে এই প্রতিযোগিতার মাধ্যমে। দিন দিন বাংলাবিদে অংশ নেওয়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে, রংপুর বিভাগের বাছাই পর্বে সেটাই প্রমাণ করেছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা