তানোর (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৭:৪৯ পিএম
রাজশাহীর তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তানোর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক অভিযান চালিয়ে কালীগঞ্জ বাজারের তৈয়বুর রহমানকে (৩৬) ২০ হাজার টাকা ও সরঞ্জাই মণ্ডল পাড়ার মিজানুর রহমানকে (৪৭) ১০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর আওতায় লাইসেন্স ছাড়া সার বিক্রি করার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সাব ও বীজ মনিটরিং কমিটির সভাপতি নাঈমা খান বলেন, কৃষকরা যাতে সরকারি নির্ধারিত দামে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। লাইসেন্স ছাড়া সার বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টি কারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহ থাকবে। তিনি বলেন বেশী কেউ সার বিক্রি করছে এমন অভিযোগ পেলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয় কৃষকরা বলছেন, সরকার নির্ধারিত ডিলারদের কাছে গিয়ে সরকারী মুল্যে চাহিদামত সার পাওয়া যাচ্ছে না। কিন্তু লাইসেন্স ছাড়া সার বিক্রেতাদের কাছে গিয়ে বেশী দাম দিলে চাহিদামত সার পাওয়া যাচ্ছে।