× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৭:১০ পিএম

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের একটি চারতলা ভবনের বেজমেন্ট থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, অনলাইনে জুয়া খেলার জন্য সিম দেওয়ার প্রলোভন দেখিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আবু সাঈদ (২৪) ও জুনায়েদকে (২৩) হাতিকাটার একটি ভবনে ডেকে নেওয়া হয়। পরে তাদের সেখানে আটকে রেখে মারধর করা হয় এবং পাঁচ লাখ টাকা দাবি করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাতিকাটা গ্রামের প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে চুয়াডাঙ্গা সদর থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।

আটককৃতরা হলেন— চুয়াডাঙ্গা সদর থানা এলাকার হাতিকাটা গ্রামের রাকিব (২৪), আলভী (২৩), বাঁধন (২৫), ফরহাদ হোসেন (৩০), নাফি (১৮), কোটমোড় এলাকার রিফাত (১৯) এবং পলাশপাড়া এলাকার জুয়েল (২৪)। এ ছাড়া আরও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, অনলাইন জুয়ার লেনদেন নিয়ে বিরোধের জেরে আবু সাঈদ ও জুনায়েদকে গাংনী থেকে হাতিকাটায় ডেকে এনে বেজমেন্টে আটকে নির্যাতন করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, আটককৃতরা অনলাইন জুয়া সিন্ডিকেটের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং অনলাইন জুয়ার অ্যাপের সন্ধান পাওয়া গেছে। এ সময় মাদকও উদ্ধার করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা