× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে ঠিকাদারকে পিঠমোড়া করে বেঁধে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৪:৪৪ পিএম

 ঠিকাদার সোহেল মিয়াকে পিলারের সঙ্গে বেঁধে  নির্যাতন করা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঠিকাদার সোহেল মিয়াকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে রাজ মিস্ত্রীর ঠিকাদার সোহেল মিয়াকে প্রকাশ্যে সিমেন্টের পিলারের সঙ্গে পিঠমোড়া করে বেঁধে মারধর ও নির্যাতন করা হয়েছে। 

একটি বেসরকারী স্কুলের প্রধান শিক্ষক ও তার সহেযাগীরা এই ভয়াবহ নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শ্রীপুর থানার ওসি শাহীনূর আলম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

সোহেল মিয়া শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (২নং সিএন্ডবি) এলাকার মৃত নূরুল ইসলাম মিয়ার ছেলে। তিনি বসতবাড়ির নির্মাণ কাজ কন্ট্রাকে নিয়ে রাজমিস্ত্রিদের দিয়ে কাজ করান।

অভিযুক্তরা হলেন- একই এলাকার মৃত নূরুল ইসলাম মৌলভীর ছেলে স্থানীয় প্রাইমস্টার স্কুলের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, মৃত আমছর আলী ওরফে ফালু প্রধানের ছেলে মোশারফ হোসাইন প্রধান, মাহতাব উদ্দিনের ছেলে তকি তাজওয়ার সাকি এবং তাদের সহযোগী অজ্ঞাত ৫ জন। এদের সবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতনের শিকার সোহেল মিয়া।

সোহেল বলেন, তিনি সহকারী ঠিকাদার। কন্টাকে নিয়ে নির্মাণ শ্রমিকদেরকে দিয়ে দীর্ঘদিন ধরে বসতবাড়ির নির্মাণ কাজ করে আসছেন।  গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি বেড়াইদেরচালা (২নং সিএন্ডবি) এলাকার প্রাইমস্টার স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রধান অভিযুক্ত মাহতাব উদ্দিন, মোশারফ হোসাইন প্রধান ও তকি তাজওয়ার সাকি তার পথরোধ করেন। তারা বলেন, এলাকায় ঠিকাদারি কাজ করতে হলে তাদের অনুমতি নিয়ে করতে হবে। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় মাহতাব উদ্দিনের হাতে থাকা লাঠি দিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে ওই স্কুলের সামনে সিমেন্টের পিলারের সঙ্গে পিঠমোড়া করে বেঁধে লোহার রড দিয়ে মাথা, পা, পিঠ, দুই উরু ও বাহুতে এবং শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করে। এ সময় তারা ঠিকাদারের কাছ থেকে তার ব্যবহৃত ২০ হাজার টাকা দামের মোবাইল ফোন ভাঙচুর করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা স্কুলে মধ্যে চলে যায়। স্থানীয়দের সহায়তায় আমার স্বজনরা উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক জখমের ব্যবস্থাপত্র দেন।

মারধরের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। চিকিৎসা নিয়ে একটু সুস্থ হওয়ার পর অভিযোগ দিতে দেরি হয়েছে বলে জানান সোহেল মিয়া। 

অভিযুক্ত প্রাইমস্টার স্কুলের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন ওই ঠিকাদারকে মারধরের কথা শিকার করে বলেন, ঠিকাদার সোহেল মিয়া মদ্যপ অবস্থায় স্কুলের পাশ দিয়ে চিল্লাইয়া যাচ্ছিলেন। পরে তাকে আটক করে উত্তেজিত জনতা মারধর করে। পিলারে পেছনে দুই হাত বেঁধে মারধর করার অভিযোগ সঠিক নয়।

শ্রীপুর থানার ওসি শাহীনূর আলম বলেন, ঠিকাদারকে বেঁধে প্রকাশ্যে মারধরের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা