× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসায় অবহেলাকারীদের শাস্তি দাবি

রাজবাড়ীতে হৃদয়ের অকাল মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৪:১১ পিএম

রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে ও সদর হাসপাতাল সংলগ্ন সড়কে মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে ও সদর হাসপাতাল সংলগ্ন সড়কে মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ী সদর হাসপাতালে সাপে কাটা রোগী হৃদয়ের চিকিৎসায় চরম অবহেলা ও অব্যবস্থাপনার কারণে অকাল মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

শুক্রবার সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এবং রাজবাড়ী সদর হাসপাতাল সংলগ্ন সড়কে ‘রাজবাড়ীর সর্বস্তরের সচেতন জনগণ ও হৃদয়ের শোকসন্তপ্ত পরিবার’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এই মানববন্ধনে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট জুয়েল রানা, রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সহ-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, মৃত হৃদয়ের মা সুমি আক্তার প্রমুখ।  

মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে সময়মতো সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় অ্যান্টিভেনম নিশ্চিত না করায় হৃদয় নামে তরুণটি মারা যায়। এটি চিকিৎসায় অবহেলা নয় বরং এক ধরনের হত্যাকাণ্ড। এ সময় উপস্থিত রাজবাড়ীর সচেতন নাগরিক ও হৃদয়ের স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার তীব্র নিন্দা জানান এবং তিন দফা দাবি উত্থাপন করেন। 


এতে বক্তব্য রাখতে গিয়ে হৃদয়ের মা সুমি আক্তার অঝোরে কেঁদে ফেলেন এবং সন্তান হারানোর বিচার দাবি করেন। যুব অধিকার পরিষদের সহ-সম্পাদক ফজলে রাব্বিসহ অন্যান্য বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই অবহেলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এবং রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে ২৪/৭ মানসম্মত চিকিৎসা নিশ্চিত না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন থেকে উত্থাপিত ৩ দফা দাবি হলো- সাপে কাটা রোগী হৃদয়ের চিকিৎসায় অবহেলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সদর হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও অবহেলার দায় নিয়ে তত্ত্বাবধায়কের অবিলম্বে পদত্যাগ নিশ্চিত করতে হবে। হাসপাতালের জরুরি বিভাগে ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসা এবং প্রয়োজনীয় অ্যান্টিভেনমের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা