× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতির মৃত্যু, কঠোর ব্যবস্থার আশ্বাস

রাজবাড়ী প্রতি‌বেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১২:৪১ পিএম

পেটে গজ রেখে সেলাইয়ের কারণে মারা যাওয়া কনিকা রানীর বাড়িতে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পেটে গজ রেখে সেলাইয়ের কারণে মারা যাওয়া কনিকা রানীর বাড়িতে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরে পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, চিকিৎসা অবহেলায় কোনরকম বরদাস্ত করা হবে না। জড়িতদের বিরুদ্ধে বিধিমোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে শুক্রবার সকালে তিন সন্তানের জননীর পেটে গজ রেখে সেলাই দেওয়ার পর মারা যাওয়া কনিকা রানীর পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “আমাদের অবহেলার কারণে একজন মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না। পরিবারের সহমর্মিতা জানাতে আমি এই বাড়িতে এসেছি। এই পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের স্থানীয় বিএনপি নেতারা পাশে থাকবেন, পাশে থাকবে সরকার।”

মন্ত্রী বলেন, “গত ১৭ বছর স্বাস্থ্যসেবাকে যেভাবে ধ্বংস করেছে, সেখান থেকে উত্তোরণে আমরা কাজ করছি। আমরা চাই স্বাস্থ্যসেবা জনগণের দৌড়গড়ায় পৌঁছে দিতে।”

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে এই পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছি। সরকার এই পরিবারের পাশে থাকবে এবং সব স্বাস্থ্যসেবা কেন্দ্র আধুনিকায়নের জন্য ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার সুফল সাধারণ জনগণ ভোগ করবে।”

এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার সামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার, উপজেলা বিএনপি সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়াসহ বিভিন্নস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

গত ২৯ জুন ফরিদপুর সমরিতা হাসপাতালে ডা. লক্ষী রানী দত্তের মাধ্যমে সিজারিয়ান অপারেশনে কন্যা সন্তানের জন্ম দেন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী কনিকা মন্ডল। পরদিন তার পেট ফুলে যায়।

অবস্থার অবনতি ঘটলে গত ৩ জুলাই তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। গত ৭ জুলাই পরীক্ষায় তার পেটে গজ পাওয়া যায়। সেদিনই অপারেশন করে তা বের করা হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকার কল্যাণপুরের ওই হাসপাতালে মৃত্যু হয় কনিকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা