× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর ও ঝিনাইদহে দুই যুবককে হত্যা

যশোর ও ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২২:৫৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোর ও ঝিনাইদহে পৃথক ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। 

যশোর শহরে বৃহস্পতিবার আল-আমিন ওরফে পেরেক আলামিন নামের এক যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

একই দিন ঝিনাইদহ শহরে খাবার খাওয়া নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাওসার আহমেদ (২০) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

যশোর

যশোর শহরের লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে আল-আমিন ওরফে পেরেক আলামিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় আল-আমিনকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্তের কাজ চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।

ঝিনাইদহ 

ঝিনাইদহে বাগ্‌বিতণ্ডার জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাওসার আহমেদ (২০) নামের এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের মহিলা কলেজ এলাকার একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। 

নিহত কাওসার আহমেদ হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ছাত্রাবাসে খাবার খাওয়া নিয়ে বিরোধের জেরে লিখন নামের এক ছাত্র কাওসারকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় লিখনকে আটক করা হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা