× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মশক নিধনে চসিকের ৮ ওয়ার্ডে কড়া নজর

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২২:৫২ পিএম

বিশ্ব মশা দিবস উপলক্ষে বৃহস্পতিবার  মাসব্যাপী শুরু হয়েছে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ব মশা দিবস উপলক্ষে বৃহস্পতিবার মাসব্যাপী শুরু হয়েছে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরীর আটটি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে বিশেষ মশক নিধন কার্যক্রম শুরু করেছে।

বিশ্ব মশা দিবস উপলক্ষে বৃহস্পতিবার  মাসব্যাপী শুরু হয়েছে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম। এ কর্মসূচির আওতায় অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি ১০ জন ম্যাজিস্ট্রেটের কড়া নজরদারিতে নিয়মিত অভিযান চালানো হবে।

চসিক সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের চিহ্নিত নগরীর আটটি ঝুঁকিপূর্ণ ২, ৩, ১৭, ১৮, ১৯, ৩২, ৩৪ ও ৩৯ নম্বর ওয়ার্ডে বিশেষ গুরুত্ব দিয়ে চলবে এ কার্যক্রম। এসব এলাকায় মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, লার্ভা নিধন এবং প্রাপ্তবয়স্ক মশা নিয়ন্ত্রণে ওষুধ প্রয়োগ করা হবে। এ কাজে শতাধিক কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী এক মাস ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়মিত অভিযান পরিচালনা করবেন। কোথাও মশার লার্ভা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা, প্রয়োজনে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হবে।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন বলেন, “বিটিআই ব্যবহারের ফলে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে। শুধু ওষুধ প্রয়োগ নয়, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। মেয়র ডা. শাহাদাত হোসেন পুরো কার্যক্রম নিজেই মনিটর করছেন”।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, “নালা-নর্দমা, ড্রেন, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার না করলে মশক নিধন অভিযান সফল হবে না। নগরবাসীর সহযোগিতা ছাড়া এই যুদ্ধে স্থায়ী জয় অসম্ভব”।

কর্মসূচি শেষে পাথরঘাটা সিটি করপোরেশন বালক বিদ্যালয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহিসহ ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা। এ ছাড়া গোলাম বাকী মাসুদসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এমএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা