× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার জেলায় পানিতে ডুবে ৮ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২২:২৭ পিএম

প্রতীকী ছবি/এআই

প্রতীকী ছবি/এআই

দেশের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে ৪ শিশু, কুড়িগ্রামে ২ শিশু, দিনাজপুরে দশম শ্রেণির এক শিক্ষার্থী এবং কিশোরগঞ্জে ১ শিশু রয়েছে। 

বৃহস্পতিবার এসব প্রাণহানির ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিবেদকের পাঠানো খবরে—

নারায়ণগঞ্জ 

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

মৃত শিশুরা হলো— দুপ্তারা খানপাড়া এলাকার আল-আমিনের মেয়ে ওজাইফা, মুন্নার মেয়ে আফসা, জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি ও রাকিবের মেয়ে রুবাইয়া। এরা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ছিল।

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল জানান, হাসপাতালে আনার আগে তারা সবাই মারা গেছে।

উলিপুর (কুড়িগ্রাম) 

উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

উলিপুরের পশ্চিম নাওডাঙা ও তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ৎ

মৃতরা হলো—পশ্চিম নাওডাঙা এলাকার ইউনুস আলীর ছেলে আরমান আলী ও উমানন্দ এলাকার নুর আলমের ছেলে মাসুদ রানা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তানজিরুল ইসলাম সৌরভ জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

দিনাজপুর 

পুনর্ভবা নদীতে ডুবে বৃহস্পতিবার দুপুরে লিমন নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। 

এ ঘটনায় তার চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

এর আগে বুধবার বিকালে পুনর্ভবা নদীতে ডুবে নিখোঁজ হয় লিমন। লিমন দিনাজপুরের সিপাহী পাড়ার লিটন ইসলামের ছেলে। সে তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

দিনাজপুর কোতোয়ালি থানার এসআই সাহাদত হোসেন জানান, বুধবার বিকালে পুনর্ভবা নদীতে গোসলের সময় লিমন পানিতে নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার দুপুরে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লিমনের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কিশোরগঞ্জ  

কুলিয়ারচরে পানি ভর্তি বালতিতে ডুবে রাফসান নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

উপজেলার ছয়সূতী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। রাফসান ওই এলাকার এনাম মিয়ার ছেলে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা