× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পলিটেকনিক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২১:১১ পিএম

ঝিনাইদহে বাগবিতণ্ডার জেরে রুমমেটের ছুরিকাঘাতে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহে বাগবিতণ্ডার জেরে রুমমেটের ছুরিকাঘাতে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহে বাগবিতণ্ডার জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাওসার আহমেদ (২০) নামের এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শহরের মহিলা কলেজ এলাকায় বৃহস্পতিবার বিকেলে একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
নিহত কাওসার আহমেদ হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। সে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাউদজ্জামান।
তিনি জানান, ছাত্রাবাসে খাবার খাওয়া নিয়ে বিরোধের জেরে লিখন নামের এক ছাত্র কাওসারকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় ঘাতক লিখনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা