× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ২৪ আগস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২০:৫২ পিএম

নুসরাত জাহান রাফি। ফাইল ছবি

নুসরাত জাহান রাফি। ফাইল ছবি

ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের ওপর হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ বৃহস্পতিবার মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায়ের তারিখ নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। আসামী পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এসএম শাহজালাল, এসএম মাসুদ হোসেন দোলন, মোহাম্মদ শিশির মনির ও অপর আইনজীবীরা।


নুসরাত হত্যা মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই বছরের ২৯ অক্টোবর ১৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের নথিপত্র হাইকোর্টে পৌঁছে।

পরবর্তীতে প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার পেপারবুক (সব নথি) ছাপানোর কাজ শেষ করা হয় এবং শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চ নির্ধারণ করে দেওয়া হয়।

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালত কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে সেই রায় কার্যকরের আগে উচ্চ আদালতের অনুমোদনের প্রয়োজন হয়, যা ‘ডেথ রেফারেন্স’ হিসেবে পরিচিত।

একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিরা খালাস চেয়ে জেল আপিল ও ফৌজদারি আপিল দায়ের করেন। এই উভয় বিষয়ের ওপর দীর্ঘ শুনানি শেষে গতকাল আদালত রায়ের দিনক্ষণ চূড়ান্ত করলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা