× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌতুক ও পরকীয়ার জেরে স্ত্রী হত্যা: ৮ বছর পর মৃত্যুদণ্ড

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২০:৫১ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৬ ২০:৫৬ পিএম

ফেনীতে পরকীয়ার জের ও যৌতুকের দাবিতে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার ৮ বছর পর স্বামীকে  মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে পরকীয়ার জের ও যৌতুকের দাবিতে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার ৮ বছর পর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে পরকীয়ার জের ও যৌতুকের দাবিতে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার ৮ বছর পর স্বামী একরামুল হক ওরফে চুট্টুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

​বৃহস্পতিবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর থেকেই সে পলাতক রয়েছে।

​ রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহাব উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-২০০৩)-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের পর থেকে রায় কার্যকর হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা