× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে হত্যার পর গুমের ঘটনায় স্বামী আটক

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২০:২১ পিএম

নরসিংদীর মাধবদীতে স্ত্রী হোসনে আরা বেগমকে হত্যার পর মরদেহ গুম করার ঘটনায় স্বামী শরীফ মিয়াকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদীর মাধবদীতে স্ত্রী হোসনে আরা বেগমকে হত্যার পর মরদেহ গুম করার ঘটনায় স্বামী শরীফ মিয়াকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদীর মাধবদীতে স্ত্রী হোসনে আরা বেগমকে হত্যার পর মরদেহ গুম করার ঘটনায় স্বামী শরীফ মিয়াকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। গত বুধবার রাতে শরীফ মিয়াকে তার শ্বশুরবাড়ি কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা এলাকা থেকে আটক করা হয়।

নিহত হোসনে আরা বেগম কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের রহমান মিয়ার মেয়ে, অভিযুক্ত শরীফ মিয়া মাধবদীর ভগিরথপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। সে মাধবদী গরুর হাট বাজার এলাকায় একটি চায়ের দোকানে কাজ করতেন।

মাধবদী থানা পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাত ৮টার দিকে স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে থাপ্পড় দিলে হোসনে আরা টিউবওয়েলের ওপর পড়ে অচেতন হয়ে যান। এরপর আর তার জ্ঞান ফেরেনি। কিন্তু শরীফ স্ত্রীকে ডাক্তারের কাছে না নিয়ে ঘরে লুকিয়ে রাখেন। পরদিন রাত ১০টার পর বাড়ির পাশের একটি কবরস্থানে একাই কাঁধে করে নিয়ে গিয়ে সেখানে মাটিচাপা দিয়ে চলে আসেন। ১৯ আগস্ট মাধবদী থানায় স্ত্রী নিখোঁজ মর্মে তার শ্বশুরকে সঙ্গে নিয়ে একটি সাধারণ ডায়েরি করতে যান। এ সময় তার কথাবার্তা সন্দেহজনক হলে পুলিশ জিডি না নিয়ে একটি অভিযোগ দায়ের করতে বলে। শরীফ অভিযোগ দায়ের করে শ্বশুরবাড়িতে ফিরে যান। পরে পুলিশের সন্দেহ হলে পুলিশ তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে এসে জেরা করতে থাকলে একপর্যায়ে তিনি স্ত্রী হত্যার কথা স্বীকার করেন।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, জেরার একপর্যায়ে তিনি স্ত্রী হত্যার ঘটনা স্বীকার করেন এবং লাশ কোথায় মাটিচাপা দিয়ে রেখেছেন সেই ঘটনার বর্ণনা দেন। পরে নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের উপস্থিতিতে লাশ কবর থেকে উত্তোলন করা হয় এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ সময় নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাজহারুল ইসলামও উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা