× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৯:৪২ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৬ ২১:৪১ পিএম

কিশোরগঞ্জের তাড়াইলে রোগীদের স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান নামে উপজেলা বিএনপি ও দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের তাড়াইলে রোগীদের স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান নামে উপজেলা বিএনপি ও দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের তাড়াইলে রোগীদের স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান নামে উপজেলা বিএনপি ও দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দিনব্যাপী হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

অভিযানকালে সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক, জরুরি বিভাগ, টিকিট কাউন্টার, বহির্বিভাগ এবং চারপাশের পরিত্যক্ত অংশ পরিষ্কার করেন। এ সময় প্রাঙ্গণে জমা হয়ে থাকা আবর্জনা নির্দিষ্ট স্থানে অপসারণ করা হয় এবং সার্বিক পরিবেশ জীবাণুমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়।

পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা প্রসঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি বলেন, দলীয় নেতাকর্মীদের এমন সামাজিক উদ্যোগে যুক্ত করা এবং জনস্বার্থে কাজ করাই তাদের মূল লক্ষ্য। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আহমেদ আলেক প্রত্যয় ব্যক্ত করে বলেন, মানুষের কল্যাণে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযানসহ অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

কর্মসূচি নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম বলেন, হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। মানুষ যেন সুস্থ, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা পেতে পারেন, সেই সামাজিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম। অভিযানকালে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎস্যজীবীদল, ওলামাদল, তাঁতীদল, মহিলাদল, মুক্তিযোদ্ধা প্রজন্মদল , শ্রমিকদল, জাসাস, সাংস্কৃতিকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতালের সেবামুখী ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ও সেবাগ্রহীতারা সাধুবাদ জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা