× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে গ্রামীণ সড়কে গতিরোধকের দাবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৯:৪০ পিএম

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ সড়কে গতিরোধক (স্পিড ব্রেকার) বহালের দাবিতে মানববন্ধন করেছেন নারী-পুরুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ সড়কে গতিরোধক (স্পিড ব্রেকার) বহালের দাবিতে মানববন্ধন করেছেন নারী-পুরুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ সড়কে গতিরোধক (স্পিড ব্রেকার) বহালের দাবিতে মানববন্ধন করেছেন নারী-পুরুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। পৌরসভার ২ নম্বর সিঅ্যান্ডবি থেকে আনসার রোড পর্যন্ত এক কিলোমিটার সড়কের মাঝামাঝি স্থানে অবস্থান নিয়ে তারা ঘণ্টাব্যাপী মানবন্ধন করেন।

ওই সড়ক দিয়ে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা চলাচল করে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করে তারা গতিরোধক বহালের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা শামসুন্নাহার, মাহফুজা আক্তারসহ জানান, এ সড়ক দিয়ে আবেদ আলী গালর্স হাই স্কুল, মালেক মাস্টার বয়েজ স্কুল, ফজিলাতুন্নেছো মাদ্রাসা, আলহাজ ধনাই বেপারি উচ্চ বিদ্যালয়, অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি (কলেজ) এবং বেড়াইদেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল-আরাফাহ্ কিন্ডারগার্টেন, হলি চাউল্ড স্কুলের শিক্ষার্থীরা সারাদিন পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে যাতায়াত করে।

শ্রীপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) হারুন অর রশিদ বলেন, তারা আমাদের কাছে একটি গতিরোধকের (স্পিড ব্রেকার) অনুমতি চেয়েছেন। পৌরসভা থেকে গতিরোধক দেওয়ার কোনো নিয়ম নেই। বলেছি, আমরা রাস্তার কাজ শেষ করি, যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে সেটা বিবেচনা করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা