× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনজীবী আলিফ হত্যা মামলা চিন্ময় দাসের দুই আবেদন নামঞ্জুর

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৯:৩৮ পিএম

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ও  চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল ছবি

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ও চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল ছবি

চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী ও প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট ফরিদুল আলম আদালতে জবানবন্দি দিয়েছেন। 

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির বৃহস্পতিবার সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। সাক্ষ্যগ্রহণ শেষে উপস্থিত ও পলাতক আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। এসময় আরেকজন স্বাক্ষী রাষ্ট্রপক্ষে হাজির করলে আদালত তার সাক্ষ্য আপতত বন্ধ রাখেন এবং পরবর্তী তারিখ এর জন্য রেখে দেন।

 এদিন মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে তার জামিনের আবেদন এবং রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীকে জেরার জন্য সময় চেয়ে পৃথক দুটি দরখাস্ত দাখিল করা হয়। শুনানি শেষে আদালত উভয় আবেদন নামঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। চিন্ময় কৃষ্ণ দাস ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।

এর আগে গত ২০ জুলাই মামলার দ্বিতীয় সাক্ষী অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত আদালতে সাক্ষ্য দেন। তার জেরা শেষ না হওয়ায় আজ তা সম্পন্ন করার জন্য দিন ধার্য ছিল। তবে দ্বিতীয় সাক্ষীর জেরা শেষ হওয়ার আগেই তৃতীয় সাক্ষীকে জেরার জন্য সময় চেয়ে আবেদন করেন চিন্ময়ের আইনজীবীরা।

চলতি বছরের ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। বর্তমানে মামলাটি রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা পর্যায়ে রয়েছে। মামলায় ২৭ আসামি কারাগারে এবং ১২ জন পলাতক রয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও মহানগর সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পিতা এর আগে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ১ম সাক্ষ্য দিয়েছেন। তার জেরা সম্পন্ন করার জন্য আসামিপক্ষ, বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে, প্রায় ছয়বার সময়ের আবেদন করা হয়েছিল। একইভাবে দ্বিতীয় সাক্ষীর জেরাও সম্পন্ন করা হয়নি। বৃহস্পতিবার তৃতীয় সাক্ষীকে জেরার জন্যও সময় চাওয়া হয়েছে। 

তার অভিযোগ, বারবার সময়ের আবেদন বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক গতি ব্যাহত করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা