× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রি-পেইড মিটার খুলে নেওয়ার আল্টিমেটাম

রংপুর অফিস

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৮:৫৭ পিএম

 বিদ্যুৎ গ্রাহক ফোরামের উদ্যোগে  বৃহস্পতিবার প্রি-পেইড মিটার প্রকল্প বাতিলসহ ৪ দফা দাবীতে রংপুর নগরীতে কর্মসূচি পালিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিদ্যুৎ গ্রাহক ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার প্রি-পেইড মিটার প্রকল্প বাতিলসহ ৪ দফা দাবীতে রংপুর নগরীতে কর্মসূচি পালিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আওয়ামী সরকারের নেওয়া বিদ্যুতের প্রি-পেইড মিটার প্রকল্প বাতিলসহ ৪ দফা দাবীতে রংপুরে কর্মসূচী পালিত হয়েছে। বিদ্যুৎ গ্রাহক ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর শাপলা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

এতে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। স্তব্ধ কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিদ্যুৎ গ্রাহক ফোরামের সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল, সদস্য মির্জা বাবর বাবলু, ভুক্তভোগী কেয়া খাতুনসহ অন্যরা। এ সময় প্রি-পেইড মিটার বাতিল ও ডিমান্ড চার্জ প্রত্যাহার, অতিরিক্ত বিল প্রদান ও গ্রাহক হয়রানি বন্ধ করা, লোডশেডিংসহ যাবতীয় বিদ্যুৎ সমস্যা নিরসন এবং দুর্নীতির সঙ্গে জড়িত নেসকো কর্মকর্তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবী জানানো হয়। কর্মসূচিতে বক্তারা আগামি এক সপ্তাহের মধ্যে দাবী মেনে প্রি-পেইড মিটার খুলে নেওয়া না হলে ২০ সেপ্টেম্বর নেসকো অফিস ঘেরাও কর্মসূচীর ঘোষণা দেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা