× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একইদিনে দুই শিশুর করুণ মৃত্যু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৮:৪৭ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৬ ১৮:৫৮ পিএম

ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল- ছবি : সংগৃহীত

ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল- ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একইদিনে পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ বছরের শিশু ফয়সাল মিয়া এবং পানিভর্তি বালতিতে ডুবে ১৮ মাস বয়সি শিশু রাফসানের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ও দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ও ছয়সূতী ইউনিয়নে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামে। নিহত মো. ফয়সাল মিয়া ওই গ্রামের মোহাম্মদ আওয়াল মিয়ার ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ফয়সাল নিজ বাড়িতে বিদ্যুৎ মিটারের সুইচের তার কাটাকাটি করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

বিদ্যুতের সংস্পর্শে এসে ফয়সাল অচেতন হয়ে পড়ে। ঘটনার সময় বাড়িতে ফয়সালের মা ছিলেন না। ফলে দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের অন্য সদস্যদের নজরে আসেনি।

পরে ফয়সালের মা বাড়িতে ফিরে ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় ফয়সালকে উদ্ধার করে দ্রুত বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফয়সালের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সন্তানের মৃত্যুতে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

এদিকে একইদিন দুপুরে কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় পানিভর্তি বালতিতে ডুবে মারা যায় ১৮ মাস বয়সি শিশু রাফসান। নিহত রাফসান ওই এলাকার বাসিন্দা মো. এনাম মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে রাফসান বাড়ির আশপাশে খেলছিল। এ সময় পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে একপর্যায়ে রাফসান বাড়িতে থাকা পানিভর্তি একটি বালতির কাছে যায়। পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় সে বালতির পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর রাফসানকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিভর্তি বালতির মধ্যে পড়ে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাফসানকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের এই ঘোষণায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

একইদিনে উপজেলার দুটি এলাকায় পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন দুটি ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনাটিও পুলিশ খোঁজ নিয়ে দেখছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা