× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিপসে নিষিদ্ধ ‘সাল্টু’ ও লবণ থাকায় জরিমানা

বগুড়া অফিস

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৬:১০ পিএম

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে জরিমানা করে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে জরিমানা করে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য ‘সাল্টু’ ও শিল্পলবণ ব্যবহারের অভিযোগে একটি চিপস কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সদর উপজেলার পশ্চিম গোদারপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করে।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।

তিনি বলেন, “ভাই-বোন চিপস ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করা হচ্ছে। চিপস তৈরিতে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য সাল্টু (অ্যামোনিয়াম সালফেট বা ইউরিয়া জাতীয় রাসায়নিক) ও শিল্পলবণ ব্যবহার করা হচ্ছিল।”

একই সঙ্গে ময়লাযুক্ত পরিবেশে চিপস শুকানোর পাশাপাশ কর্মচারীদেরও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি বলেও জানান তিনি।

মোহাম্মদ মেহেদী হাসান বলেন, অনিয়মের বিষয়ে কারখানার মালিক মোছাম্মৎ রুমীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা