× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হত্যা মামলায় ছেলের ফাঁসি, বাবার যাবজ্জীবন

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৫:৪৭ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

জেলা জজ মাসুদ আলী বৃহস্পতিবার  দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডিতরা হলেন- কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের ইউনুচ আলী পাটোয়ারী ও তার ছেলে আল আমিন পাটোয়ারী।
মামলা সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল আমিন।

এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল আমিন ও পিতা ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন মামলার তদন্ত কর্মকর্তা।

বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আল-আমিনকে ফাঁসি ও বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। একই সঙ্গে ছেলের ৫০ হাজার ও বাবার ২০ টাকা জরিমানাও করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকিদুল ইসলাম জানান, এ রায়ে নিহতের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। একই সঙ্গে আদালতের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা