× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৪:৫১ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারীসহ  দুইজন নিহত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারীসহ দুইজন নিহত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারী রিদয় শেখ (২৩) মোটরসাইকেলের ধাক্কায় ও মোটরসাইকেল চালক সাকিব মুন্সী (২৩) দুজন নিহত হয়েছেন।

ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন হাসামদিয়া এলাকায় ঢাকা অভিমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দিলে বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীরা হলেনÑ ভাঙ্গা উপজেলার ছিলাধরচর সদরদী এলাকার ইলিয়াস শেখের ছেলে পথচারী রিদয় শেখ এবং মোটরসাইকেল চালক নগরকান্দা উপজেলার এনায়েত মুন্সীর ছেলে সাকিব মুন্সী। প্রত্যক্ষদর্শীরা জানান, রিদয় শেখ এক্সপ্রেসওয়ে দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাকিব মুন্সী গুরুতর আহত হন। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খাঁন জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও একজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা