× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আলাপের অভিযোগে শিক্ষককে অব্যাহতি

কুমিল্লা অফিস

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১২:৫৭ পিএম

অভিযুক্ত শিক্ষক মো. মুসলিম সরদার। ছবি: সংগৃহীত

অভিযুক্ত শিক্ষক মো. মুসলিম সরদার। ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাত্রীদের সঙ্গে আপত্তিকর ও যৌনতা বিষয়ক কথোপকথনের অভিযোগ ওঠার পর কলেজ প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

কলেজের অধ্যক্ষ মো. আসফাক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মো. মুসলিম সরদারকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সব অ্যাকাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন।

একই সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ওই শিক্ষকের সঙ্গে কলেজের কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনা রয়েছে দাবি করে সংশ্লিষ্ট ছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।

অডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ ঘটনায় কলেজ প্রশাসন বৈঠক করে অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে ওই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে মো. মুসলিম সরদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসফাক হোসেন বলেন, “আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনার অভিযোগ ওঠার পর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি। অভিযোগের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

তবে অডিওটির সত্যতা ও অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা