× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুকুরে মিলল নিখোঁজ দিনমজুরের মরদেহ

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১১:৫১ এএম

মফিজুল ইসলাম। ফাইল ছবি

মফিজুল ইসলাম। ফাইল ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে মফিজুল ইসলাম নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

উপজেলার হরিণদিয়া গ্রামের একটি পুকুর থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মফিজুল ইসলাম ওই গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মফিজুল ইসলাম ৪ দিন আগে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তার বাড়ি পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান বলেন, “ওই দিনমজুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা