× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় পৃথক ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে একই স্থানে নিহত দুই

খুলনা অফিস

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ০০:১৯ এএম

আপডেট : ২০ আগস্ট ২০২৬ ০০:২১ এএম

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: শেখ রহমত উল্লাখ মিঠু

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: শেখ রহমত উল্লাখ মিঠু

খুলনায় অল্প সময়ের ব্যবধানে একই স্থানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—মো. মঞ্জুরুল ইসলাম (২৪) ও নাজমুল (১৮)।

নগরীর লবণচরার আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় বুধবার  সন্ধ্যা ও রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে আশিবিঘা কালভার্টসংলগ্ন এলাকায় আড্ডা দিতে যাওয়ার সময় মঞ্জুরুলকে লক্ষ্য করে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তাঁর শরীরে গুলি লাগে। পরে তাঁকে ছুরিকাঘাতও করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, মঞ্জুরুল আগে পড়াশোনা করতেন। পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন। বুধবার তিনি কাজে যাননি। সন্ধ্যার দিকে এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়।

অন্যদিকে এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে একই এলাকায় নাজমুল (১৮) নামের আরেকজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত নাজমুল স্থানীয় মনির শেখের ছেলে।

অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় পরপর দুই যুবক হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা