× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় গুলিতে যুবক নিহত

খুলনা অফিস

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ২০:৪২ পিএম

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: শেখ রহমত উল্লাখ মিঠু

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: শেখ রহমত উল্লাখ মিঠু

খুলনা মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় বুধবার সন্ধ্যা ৬টার দিকে দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন।

নিহত মঞ্জুরুল ওই এলাকার বাসিন্দা খোকনের একমাত্র ছেলে। আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন।

স্বজনদের দাবি, তার সঙ্গে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না। সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। অন্যদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গুলিবিদ্ধ মঞ্জুরুলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান স্বজনরা। খবর পেয়ে মঞ্জুরুলের বাবা খোকন হাসপাতালে ছুটে আসেন। ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এদিকে পুলিশ ঘটনাস্থলে রয়েছে জানিয়ে লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা