× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগতিতে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ২০:১৩ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ২০:১৯ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে মাদকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে র‍্যালি ও পথসভা  করেন পুলিশও সাধারণজনগণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে মাদকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে র‍্যালি ও পথসভা করেন পুলিশও সাধারণজনগণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে মাদকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার চরগাজী ইউনিয়নের আলী আকবর হাজিরহাট বাজারে বুধবার বেলা ১১টার দিকে রামগতি থানার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মাদক আছে যেখানে-অভিযান হবে সেখানে। মাদকের বিরুদ্ধে ‘চলো যাই যুদ্ধে’ এমন স্লোগানে র‍্যালিটি হাজিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের জিরো পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন রামগতি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ডা. শামসুল আলম, রামগতি থানার ওসি লিটন দেওয়ান ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।  

বক্তারা মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতারা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে ও মাদক নিয়ন্ত্রেণে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা