× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশজুড়ে বিশ্ব আলোকচিত্র দিবস-২০২৬ উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৬:৪৫ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ১৬:৪৯ পিএম

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) উদ্যোগে বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব আলোকচিত্র দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ছবি: বিপিএস

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) উদ্যোগে বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব আলোকচিত্র দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ছবি: বিপিএস

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) উদ্যোগে বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি দেশজুড়ে বিশ্ব আলোকচিত্র দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দেশের ৮০টিরও বেশি ফটোগ্রাফিক সোসাইটি, অ্যাসোসিয়েশন ও ক্লাবের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি দেশের আলোকচিত্র অঙ্গনে এক অনন্য ঐক্যের বার্তা তুলে ধরেছে।

এবারের আয়োজনের বিশেষত্ব হলো বিপিএসের সরবরাহ করা নির্ধারিত ব্যানার নিয়ে দেশের বিভিন্ন ফটোগ্রাফিক সোসাইটি ও ক্লাব একই দিনে নিজ নিজ বিশ্ববিদ্যালয়, জেলা ও বিভাগীয় শহরে বিশ্ব আলোকচিত্র দিবসের কর্মসূচি একযোগে উদযাপন করছে। ফলে কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি সারা দেশে একই ব্যানার ও অভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপনের একটি সমন্বিত জাতীয় আবহ তৈরি হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে স্মারক টি-শার্ট বিতরণ, সূচনা বক্তব্য, উদ্বোধনী পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্ট আলোকচিত্রী ও সংগঠন প্রতিনিধিদের শুভেচ্ছা বক্তব্য ও সমাপনী বক্তব্য অনুষ্ঠিত হয়। পরে জাতীয় শহীদ মিনার থেকে টিএসসি রাজু চত্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় বিশেষ শোভাযাত্রা।

বক্তারা বলেন, আলোকচিত্র শুধু একটি শিল্পমাধ্যম নয়; এটি ইতিহাস, সংস্কৃতি, মানুষের জীবন ও সমাজের পরিবর্তনকে ধারণ ও সংরক্ষণের শক্তিশালী মাধ্যম। দেশের বিভিন্ন প্রান্তের আলোকচিত্রী ও সংগঠনগুলোকে একই প্ল্যাটফর্মে যুক্ত করে এই সম্মিলিত আয়োজন বাংলাদেশের আলোকচিত্রচর্চায় নতুন উদ্দীপনা ও ঐক্যের সৃষ্টি করেছে।

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি আশা করে, দেশব্যাপী এই সম্মিলিত উদ্যোগ ভবিষ্যতে আলোকচিত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নের পথ আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশের আলোকচিত্রকে আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিপিএস বিশ্ব আলোকচিত্র দিবস-২০২৬-এর এই ঐতিহাসিক আয়োজনে অংশগ্রহণকারী দেশের সব ফটোগ্রাফিক সোসাইটি, অ্যাসোসিয়েশন, ক্লাব, আলোকচিত্রী, শিক্ষার্থী, শিল্পী, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা