× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের দুইদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৫:১৬ পিএম

উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় বুধবার সকালে দুর্ঘটনাকবলিত খাদের পানি থেকে মরদেহটি ঊদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় বুধবার সকালে দুর্ঘটনাকবলিত খাদের পানি থেকে মরদেহটি ঊদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে বাস দুর্ঘটনার দুইদিন পর দুর্ঘটনাকবলিত খাদ থেকে হাফিজুর রহমান (২৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে  দুর্ঘটনাকবলিত খাদের পানিতে মরদেহটি ভেসে ওঠে।

নিহত শিক্ষার্থীর পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পিংগুলিয়া গ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে। তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।

জানা যায়, সোমবার সকালে সে বাড়ি থেকে ফরিদপুরে ফাইনাল পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার পাইকহাটি এলাকায় বিদ্যুৎ সাবস্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে পাশকাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ জন আহত হন। আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে। তবে হাফিজুর বাসের নিচে চাপাপড়ার বিষয়েটি বুঝতে পারেনি উদ্ধারকারীরা।

বুধবার সকালে ওই স্থানে পাট জাগ দিতে গিয়ে এক কৃষক পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে স্বজনরা এসে সেটি হাফিজুর রহমানের বলে শনাক্ত করেন।

নিহতের চাচা মোশারেফ মোল্যা বলেন, সোমবার সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর হাফিজুর আর ফিরে আসেননি। তাকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। বুধবার দুর্ঘটনাস্থলের খাদে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে সেখানে গিয়ে তিনি হাফিজুরের মরদেহ শনাক্ত করেন।

বোয়ালমারী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জাহিদুল হক বলেন, হাফিজুর রহমানের সেদিন পরীক্ষা ছিল। ওইদিন সকালে গ্রামের বাড়ি থেকে কাশিয়ানীর ব্যাসপুর বাসস্ট্যান্ড থেকে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে যাওয়ার সময় তিনি ওই বাসে ওঠেন। তার গলায় কলেজের ব্যাজ পরানো অবস্থায় ছিল।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, সোমবার বাসটি খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বাসের নিচে পানিতে চাপা পড়ে ছিলেন। বুধবার মরদেহটি ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিস তা উদ্ধার করে। স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা