× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূঞাপুরে দুই নবজাতকের মৃত্যু

সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি পরিদর্শিকার

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৪:৪০ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ১৪:৪৩ পিএম

পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে নবজাতকের মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের হাত পা ভেঙে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে পরিবার কল্যাণ পরিদর্শকার বিরুদ্ধে।  

নরমাল ডেলিভারি করতে দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠেছে পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদার  বিরুদ্ধে। 

এসব বিষয়ে তথ্য জানার জন্য ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল কেড়ে  ফেলে দেওয়া এবং বাড়িতে গিয়ে সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকির অভিযোগ ওঠেছে ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জানা যায়, সম্প্রতি গোবিন্দাসীর এক গর্ভবতী মায়ের ডেলিভারি করানোর সময়ে সন্তান মারা যায় এবং  গত ৫ আগস্ট কষ্টাপাড়া গ্রামের এক গর্ভবতী নারীর ডেলিভারির সময় আর এক নবজাতক মারা যায়।

এই তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কোরবান আলী তালুকদার ভিডিও ধারণ করলে ওই পরিদর্শিকা তার মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সাংবাদিকের  মাকে নিয়েও অশালীন মন্তব্য করেন ওই পরিদর্শিকা। এছাড়া ওই পরিদর্শিকা সাংবাদিকের বাড়িতে গিয়ে তাকে হাত পা ভেঙ্গে ফেলার হুমকিও দেন। নরমাল ডেলিভারির নামে হাসপাতালে নিজের নিয়মেই এই পরিদর্শিকা চিকিৎসা বাণিজ্য চালাচ্ছেন বলেও জানা যায়।

এবিষয়ে মৃত নবজাতকের স্বজনরা জানান- অভিযুক্ত পরিদর্শিকা তাদের বাড়িতে গিয়ে ভুল স্বীকার করেছেন এবং বিষয়টি সাংবাদিক ও অন্য কাউকে জানাতে মানা করেছেন।

পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা দুইজন নবজাতকের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন। সাংবাদিককে গালিগালাজ ও হাত পা ভেঙে ফেলার হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের সাব-এসিস্ট্যান্ট মেডিকেল কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন- দুপুরে আমি আমার কক্ষে কাজ করছিলাম। হঠাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা আপার কন্ঠে গালিগালাজ শুনতে পাই। পরে সাংবাদিকদের ফোনের ভিডিও দেখে তাকে হুমকির বিষয়টি জেনেছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে  জানানো হয়েছে ।

এবিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম বলেন, সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ভিডিও দেখেছি। তাকে আগামীকাল অফিসে ডাকা হবে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা