কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৪:৩১ পিএম
চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক পৃথক অভিযানে ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে
পরিচালিত এসব অভিযানে উদ্ধারকৃত মাদকের ঘটনায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের প্রথম
পর্যায়ে এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আকানিয়া নাছিরপুর
এলাকায় অভিযান চালিয়ে মাহমুদা বেগম নামে এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করেন। তার কাছ
থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একইদিনে এসআই
মো.সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভাধীন মৃধা বাড়ি এলাকা দাউদ হোসেনকে ও শ্রীরামপুরে
মানিক মেম্বারের বাড়ির সামনে থেকে রিয়াদকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া এসআই রুবেল ও ফ.ম শাহজাহান দক্ষিণ পাড়াগাঁও
ও বলরা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নিজাম উদ্দিন শুভ ও তানভীরকে গ্রেপ্তার করেন।
তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে,
গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় চাঁদপুরের
বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।