× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালকিনিতে মামলা তুলে নিতে হত্যার হুমকি, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৩:৪৩ পিএম

ভুক্তভোগী নাদিয়া সুলতানার সংবাদ সম্মেলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভুক্তভোগী নাদিয়া সুলতানার সংবাদ সম্মেলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে হওয়া একটি মামলা তুলে নিতে বাদী নাদিয়া সুলতানা মুন্নিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। 

এ ঘটনায় নিজের নিরাপত্ত ও বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নাদিয়া সুলতানা। মঙ্গলবার দুপুরে মাদারীপুর শহরের একটি গণমাধ্যম অফিসের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব কালাই সরদারের চর এলাকার হান্নান মিয়ার মেয়ে ও প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী নাদিয়া সুলতানা মুন্নির সঙ্গে একই এলাকার রফিকুল ইসলাম ও মান্নান বেপারীসহ কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জেরে চলতি বছরের গত ৯ জানুয়ারি রফিকুল ইসলাম তার লোকজন নিয়ে নাদিয়া সুলতানার বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। বাধা দিতে গেলে নাদিয়াসহ তার পরিবারের লোকজনকে মারধরও করে হামলাকারীরা। এ ঘটনার পর ভুক্তভোগী নারী নাদিয়া কালকিনি থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ। পরে নাদিয়া বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা করেন।

এতে রফিকুল ইসলামসহ ৮ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে আদালতের নির্দেশে ১ মার্চ কালকিনি থানায় মামলাটি রেকর্ড করে পুলিশ। এ ঘটনার ২৯ এপ্রিল কালকিনি থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দিয়েছেন। মান্নান বেপারী, আলী বেপারীসহ ৭ জনকে অভিযুক্ত করে আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। তবে মামলা ধারা সঠিক না দেওয়ার অভিযোগ তুলে মামলার বাদী নাদিয়া আদালতে নারাজি জানান। আদালতে নারাজি জানানোর কারণে ক্ষুদ্ধ হয়ে আসামিপক্ষের লোকজন নাদিয়া ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী নাদিয়া সুলতানা মুন্নী বলেন, আমার স্বামী দশ বছর ধরে সৌদি আরবে থাকেন। আমার স্বামীর পৈতিক সম্পত্তি নিয়ে আমার ভাসুর মান্নান বেপারী সঙ্গে বিরোধ শুরু হয়। ২০২২ সালে নতুন করে আমি ১৬ শতাংশ জমি কিনলেও আমাদের সেই জমি বুঝিয়ে দেওয়া হয় না। পরে আমি আদালতে মামলা করি। মামলায় রায় আমাদের পক্ষে এলে আমার ভাসুর মান্নান বেপারী ও রফিকদের নিয়ে ৯ জানুয়ারি আমার জমি দখল করতে আসেন। পরে তাদের বাধা দিলে তারা আমাদের বসতঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।

তিনি আরও বলেন, মামলা করার পর থেকে আমাকে রফিক ও মান্নান বেপারী হুমকি দিয়ে আসছিলেন। আদালতে ধারা পরিবর্তন করে পুলিশ অভিযোগপত্র দিলে আমি নারাজি জানাই। পরে আদালত নারাজি গ্রহণ করে পুণরায় তদন্তের নির্দেশ দেন। এরপর থেকে ক্রমাগত আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে আমি ৬ মাসের গর্ভবতী। আমার সন্তানসহ আমাকে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। আমি আতঙ্কে আছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের প্রত্যাশা জানান তিনি।

কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, বাদীকে হত্যার হুমকির বিষয় আমাদের কাছে কোনো অভিযোগ নেই। বাদী যদি তার নিরাপত্তার কথা আমাদের জানান, তাহলে আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা