× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

পবিপ্রবি প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৩:২২ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধানের শারীরবৃত্তীয় পর্যায়, বন্যার কারণে ক্ষয়ক্ষতি এবং কৃষি বিনিয়োগসংক্রান্ত জরিপ তথ্যভান্ডার সমৃদ্ধ করা ও যাচাই বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত কর্মশালায় নেপাল ও ভারতের গবেষক প্রতিনিধিদের পাশাপাশি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

দুই দিনব্যাপী কর্মশালাটি রবিবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে শুরু হয়। কৃষকদের ঝুঁকি হ্রাসের জন্য দূর অনুধাবনভিত্তিক তথ্য ব্যবহার করে ধান ফসলে চরম জলবায়ুজনিত ঘটনাগুলোর কারণে ক্ষতি ও লোকসান নিরূপণ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চের অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

কর্মশালার দ্বিতীয় দিন মঙ্গলবারে  মাঠপর্যায়ে ফিল্ড ভিজিট অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্পের আওতায় প্রস্তুত করা প্রথম গবেষণাপত্র স্কোপাস-ইনডেক্সড কিউ১ জার্নালে জমা দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নেপালের সায়েন্স হাবের ড. ভোগেন্দ্র মিশ্রা, ভারতের আইআইটির ড. মহুয়া মুখার্জি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এম. জুলফিকার রহমান এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্ট গবেষকরা।

কর্মশালায় পবিপ্রবির আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের ইন্টার্নশিপ ও গবেষণায় সম্পৃক্ত শিক্ষার্থীদের সুপারভাইজার এবং কৃষি দূর অনুধাবন কৌশল  বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. সামসুজ্জোহা আমন্ত্রিত গবেষক হিসেবে অংশ নেন। পবিপ্রবির দুই শিক্ষার্থী গবেষক শ্রেয়া সাহা ও আলী আজগর ইমন কর্মশালায় অংশ নিয়ে তাদের গবেষণাপত্র ও প্রতিবেদন উপস্থাপন করেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ধান ফসলের বৃদ্ধি ও বিকাশের বিভিন্ন পর্যায়, বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি এবং কৃষি খাতে বিনিয়োগসংক্রান্ত জরিপ তথ্যভান্ডার পর্যালোচনা, সমৃদ্ধকরণ ও যাচাই করা। আলোচনার মাধ্যমে সংগৃহীত তথ্যের গুণগত মান, নির্ভুলতা ও পূর্ণতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামত যুক্ত করে তথ্যভান্ডারটিকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরবর্তী সময়ে এ তথ্যভান্ডার ব্যবহার করে জলবায়ু পরিবর্তন ও চরম জলবায়ুজনিত ঘটনায় বাংলাদেশের ধান উৎপাদনে সৃষ্ট ক্ষতি ও লোকসানের পরিমাণ বিশ্লেষণ ও নিরূপণ করা হবে। এর মাধ্যমে কৃষকদের জলবায়ুজনিত ঝুঁকি কমানো এবং ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য ও গবেষণাভিত্তিক সহায়তা পাওয়া যাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা