× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১২:৪১ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ১২:৪৪ পিএম

নৌবাহিনী- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা এবং সামগ্রিক দুর্যোগ মোকাবিলা সক্ষমতা আরও বাড়াতে এ যৌথ মহড়ার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নৌবাহিনী- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা এবং সামগ্রিক দুর্যোগ মোকাবিলা সক্ষমতা আরও বাড়াতে এ যৌথ মহড়ার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাসায়নিক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করতে চট্টগ্রামে যৌথ মহড়া চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী-ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নৌবাহিনীর ব্যবস্থাপনায় মঙ্গলবার বানৌজা ঈসা খানে এ ‘সিচুয়েশন্যাল ট্রেনিং এক্সারসাইজ’ অনুষ্ঠিত হয়।

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ মহড়ায় আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১ জন এবং নৌবাহিনীর ৪৫৫ জন সদস্য সক্রিয়ভাবে অংশ নেন। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) বিভিন্ন স্টেকহোল্ডারের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করে।

এরই ধারাবাহিকতায় বাস্তব পরিস্থিতির আদলে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় রাসায়নিক দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতিতে দুর্ঘটনাস্থল নিরাপদ করা, ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ, রাসায়নিক পদার্থের বিস্তার রোধ, আক্রান্ত ও বিপদাপন্ন ব্যক্তিদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং নিরাপদ স্থানে স্থানান্তরের বিভিন্ন কৌশল অনুশীলন করা হয়।

পাশাপাশি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপণ কার্যক্রমও পরিচালনা করা হয়। এ সময় সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ, উদ্ধারকারী সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়েও অনুশীলন করা হয়। অংশগ্রহণকারী সংস্থাগুলোর সদস্যরা পারস্পরিক যোগাযোগ, দায়িত্ব বণ্টন ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি বাস্তবসম্মত রাসায়নিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার অনুশীলন করেন।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের যৌথ মহড়ার মাধ্যমে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংস্থাগত সমন্বয় বাড়বে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আরও শক্তিশালী হবে। বিশেষ করে বন্দর, জাহাজ, শিল্পপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য রাসায়নিক দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে দ্রুত উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিয়মিত প্রশিক্ষণ ও যৌথ অনুশীলনের মাধ্যমে প্রাণহানি, সম্পদ ও পরিবেশের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা এবং সামগ্রিক দুর্যোগ মোকাবিলা সক্ষমতা আরও বাড়বে।

রাসায়নিক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করতে চট্টগ্রামে যৌথ মহড়া চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী-ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নৌবাহিনীর ব্যবস্থাপনায় মঙ্গলবার  বানৌজা ঈসা খানে এ ‘সিচুয়েশন্যাল ট্রেনিং এক্সারসাইজ’ অনুষ্ঠিত হয়।

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ মহড়ায় আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১ জন এবং নৌবাহিনীর ৪৫৫ জন সদস্য সক্রিয়ভাবে অংশ নেন।

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) বিভিন্ন স্টেকহোল্ডারের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করে।

এরই ধারাবাহিকতায় বাস্তব পরিস্থিতির আদলে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় রাসায়নিক দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতিতে দুর্ঘটনাস্থল নিরাপদ করা, ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ, রাসায়নিক পদার্থের বিস্তার রোধ, আক্রান্ত ও বিপদাপন্ন ব্যক্তিদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং নিরাপদ স্থানে স্থানান্তরের বিভিন্ন কৌশল অনুশীলন করা হয়। পাশাপাশি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপণ কার্যক্রমও পরিচালনা করা হয়।

এ সময় সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ, উদ্ধারকারী সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়েও অনুশীলন করা হয়। অংশগ্রহণকারী সংস্থাগুলোর সদস্যরা পারস্পরিক যোগাযোগ, দায়িত্ব বণ্টন ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি বাস্তবসম্মত রাসায়নিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার অনুশীলন করেন।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের যৌথ মহড়ার মাধ্যমে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংস্থাগত সমন্বয় বাড়বে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আরও শক্তিশালী হবে।

বিশেষ করে বন্দর, জাহাজ, শিল্পপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য রাসায়নিক দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে দ্রুত উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিয়মিত প্রশিক্ষণ ও যৌথ অনুশীলনের মাধ্যমে প্রাণহানি, সম্পদ ও পরিবেশের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা এবং সামগ্রিক দুর্যোগ মোকাবিলা সক্ষমতা আরও বাড়বে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা