× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলভিয়া গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ২০:০৩ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ২০:৩০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সিঙ্গাপুরে পলাতক চট্টগ্রামের সিলভিয়া গ্রুপের চেয়ারম্যান মুজিবুর রহমান মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের অর্থঋণ আদালত। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুজিবুর রহমান মিলন সিঙ্গাপুরে পলাতক থাকায় আদালত তাকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর আদেশের কপি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, সিলভিয়া গ্রুপের কর্ণধার তার মালিকানাধীন মেসার্স মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় মার্কেন্টাইল ব্যাংক ২০১৩ সালে প্রতিষ্ঠানটি ও তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে। ওই মামলায় ২০১৫ সালে আদালত ডিক্রি জারি করে। কিন্তু মুজিবুর রহমান পলাতক থাকায় তিনি কোনো ঋণ পরিশোধ করেননি। পরে ব্যাংক কর্তৃপক্ষ ওই বছর আদালতে জারি মামলা দায়ের করে। পলাতক থাকায় দীর্ঘ সময় ধরে আইনি প্রক্রিয়া চলমান থাকলেও দায়িক মুজিবুর রহমানের কাছ থেকে কোনো ঋণ আদায় করা সম্ভব হয়নি।

জানা গেছে, প্রতিষ্ঠানটির কাছে মার্কেন্টাইল ব্যাংকের দায় ২৪ কোটি ৭২ লাখ ৭৭ হাজার টাকা। এই ঋণ আদায়ের দাবিতে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে জারি মামলা দায়ের করে। এরপর থেকে পলাতক রয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার। ব্যাংক কর্তৃপক্ষ আদালতে হলফনামাসহ দরখাস্ত দিয়ে উল্লেখ করেছে দায়িক মুজিবুর রহমান মিলন বর্তমানে সিঙ্গাপুর আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা