× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলের সম্মান ক্ষুণ্ন হয় এমন কাজ করা যাবে না: আলাউদ্দিন সরকার

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ২১:০৬ পিএম

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। ফাইল ছবি

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। ফাইল ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেছেন, “দলের সম্মান ক্ষুণ্ন হয় এমন কোনও কাজ করা যাবে না। কারণ বিএনপি একটি আদর্শ দল। যে দল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া। যার নেতৃত্ব দিচ্ছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সুতরাং দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীকে তিনি কখনওই ক্ষমা করবেন না।”

আলাউদ্দিন সরকার তার নিজ কার্যালয়ে মঙ্গলবার বিকালে দলীয় নেতা-কর্দীদের প্রতি দেওয়া এক দিকনির্দেশনামূলক বক্তব্যে এসব কথা বলেন।

দেশের বর্তমান পেক্ষাপট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিরোধী দল ক্ষমতার লোভে সরকারকে বিতর্কিত করতে বিভিন্ন প্রপাগান্ডায় লিপ্ত। অথচ তাদের উচিৎ ছিল আলোচনা ও পরামর্শ প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন কাজে সরকারকে সহযোগীতা করা। দীর্ঘ ১৭ বছর কঠোর সংগ্রামের পর দেশবাসী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ পরিচালনার জন্য বিএনপি সরকারকে নির্বাচিত করেছে এবং ৫ বছরের জন্য দায়িত্ব প্রদান করেছে। সুতরাং বিরোধীদলের উচিৎ ছিল জনগণের সেই ভোটাধিকারের প্রতি সম্মান রাখা।”

তিনি বলেন, “দেশের উন্নয়নে গত ৬ মাসে রেকর্ড সংখ্যক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বিএনপি সরকার, যা আড়াল করতে কৃত্রিম সমস্যা সৃষ্টি করছে বিরোধীদল এবং তা নিয়ে চালাচ্ছে সরকারবিরোধী কার্যক্রম।”

আলাউদ্দিন সরকার বলেন, “দলীয় নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। দেশবিরোধীদের সকল অসৎ পরিকল্পনা ভেস্তে দিয়ে সরকারের উন্নয়ন ও পরিকল্পনা জনগণের নিকট পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

কোনও দেশবিরোধী অপশক্তি যেন দেশের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা