× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অনিয়ম, ছাত্রদলের বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ২০:১১ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্তির অভিযোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ মিনার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনরত নেতাকর্মীরা জানান, ফ্যামিলি কার্ডের শুমারি কাজের জন্য নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি। স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে বিগত সরকারের সহযোগী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতাকর্মীকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্থান দেওয়া হয়েছে।

ছাত্রদলের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিতর্কিত এই নিয়োগ বাতিলের দাবিতে ইতঃপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অনতিবিলম্বে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা না হলে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীরা ইউএনওর অপসারণ চেয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

প্রতিবাদ কর্মসূচিতে দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসনাত চৌধুরী সাজু, সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়াসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার জানান, ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া একটি লিখিত অভিযোগ তারা পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা বা নিয়োগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা