× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড়ে পঞ্চম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৯:৫৫ পিএম

ঘতক স্বপন চাকমা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘতক স্বপন চাকমা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকার প্রতিবেশী এক যুবকের এলোপাথাড়ি ছুরিকাঘাতে রূপন চাকমা (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

গত সোমবার বিকালে এ ঘটনা ঘটেলেও ঘটনাটি জানাজানি হয়েছে রাতে। ঘতক যুবকের নাম স্বপন চাকমা (২২) । তাকে পুলিশ আটক করেছে। নিহত রূপন চাকমা কাপ্তাই ইউনিয়নের ভাইবোনছড়া পাড়ার লক্ষছা চাকমার ছেলে। পড়াশোনার জন্য সে হেডম্যান পাড়ায় খালু আশেনি কুমার চাকমার বাড়িতে থাকত। 

পুলিশ জানায়, সোমবার বিকাল ৫টার দিকে পানি আনতে গেলে স্বপন চাকমা তাকে একটি ঘরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে। পরে গলায় ছুরিকাঘাত করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে কোতোয়ালি থানা পুলিশ জানায়। কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। পরে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে অভিযুক্ত স্বপন চাকমাকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয়রা জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা