× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোমনায় সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ

হোমনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৯:৩৮ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ২০:১৬ পিএম

কুমিল্লার হোমনা উপজেলা সদরে যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্তকরণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার হোমনা উপজেলা সদরে যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্তকরণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার হোমনা উপজেলা সদরে যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্তকরণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের সরকারি হাসপাতাল রোড, পোস্ট অফিস মোড়, থানা রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আহাম্মেদ মোফাচ্ছের। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিকসহ থানা পুলিশের একটি দল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাজা এ সময় উপস্থিত ছিলেন।

অভিযানকালে সড়কের ফুটপাত ও সীমানা দখল করে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে যত্রতত্র গাড়ি পার্কিং না করতে কঠোর নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, দীর্ঘদিন ধরে মধ্য বাজার সংলগ্ন প্রধান সড়কের পাশে ফল ও ব্রেড-বিস্কুটের কিছু দোকান বেআইনিভাবে ত্রিপল টানিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।

একই সঙ্গে সড়কের একাংশ দখল করে যত্রতত্র নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে পথচারী ও যানবাহন চলাচলে তীব্র যানজটসহ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, হাসপাতাল রোড থেকে থানা সড়ক পর্যন্ত প্রতিদিন সকালে চলাচলে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়।

এটি পর্যালোচনা করে আমরা তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছি। প্রথমত নিয়ন্ত্রণহীন অতিরিক্ত যানবাহন, রাস্তার দুই পাশের অবৈধ দোকানপাট এবং সড়কে ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রী।

তিনি আরও জানান, পথচারীদের দুর্ভোগ কমাতে আজ প্রাথমিক উচ্ছেদ ও সচেতনতামূলক কাজ করা হয়েছে। সড়কে রাখা নির্মাণসামগ্রী সরাতে দুই ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা