× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাইপগান-গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার

খুলনা অফিস

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৯:০৮ পিএম

খুলনা শহরের বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে তল্লাশি চালিয়ে একটি দেশি তৈরি পাইপগান ও তিন রাউন্ড শর্টগানের গুলিসহ শুটার বেলুকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা শহরের বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে তল্লাশি চালিয়ে একটি দেশি তৈরি পাইপগান ও তিন রাউন্ড শর্টগানের গুলিসহ শুটার বেলুকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাতের আঁধারে খুলনা শহরের মির্জাপুরের একটি বাড়িতে অবস্থান করছিলেন আলামিন হাওলাদার ওরফে শুটার বেলু। তিন দিন ধরে সেখানে অবস্থানের তথ্য পেয়ে সোমবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে একটি দেশি তৈরি পাইপগান ও তিন রাউন্ড শর্টগানের গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলামিন খুলনা শহরের পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা আকবর হাওলাদারের ছেলে। পুলিশের দাবি, তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে আলামিনের অবস্থানের খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে পাইপগান ও তিন রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আলামিন জানিয়েছেন, টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নিতেন তিনি। তার বিরুদ্ধে খুলনার সংশ্লিষ্ট থানায় দুটি এবং ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা