× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা, উত্তেজনা

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৮:৫০ পিএম

তানজির ইসলাম খান কণি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তানজির ইসলাম খান কণি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণির ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে সভা চলাকালীন সময় তার ওপর এ হামলা চালায় কুখ্যাত সন্ত্রাসী মেহেদী হাসান জনি ও ছাত্রলীগ ক্যাডাররা। এ ঘটনায় শিক্ষক মহলে উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট চেয়ারম্যানের নির্দেশক্রমে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অনুমোদন দেয়। কমিটির সভাপতি করা হয় তানজির ইসলাম খান কণিকে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সভা চলাকালীন সময় জনির নেতৃত্বে ১০ -১২ সন্ত্রাসী সভা বন্ধ করে দেয়। মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলা প্রেস ক্লাবে অভিযোগ করেন অ্যাডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণি।

তানভীর হোসেন জানান, মেহেদী হাসান জনি একজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের নানা অভিযোগ রয়েছে। যে কারণে তাকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে জেলা কমিটি।

নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, মেহেদী হাসান জনির বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে পুলিশ সক্রিয় রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা