× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৮:১৫ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ১৮:২৫ পিএম

যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক শাহ আলমের আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক শাহ আলমের আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে।

উপজেলার বড় বাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।

চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী অভিযোগ করে বলে, “শাহ আলম স্যার অনেকদিন ধরে বাজে ভাবে আমার গায়ে হাত দেয়। প্রতিদিন ১০ টাকা করে দেয় খাবার খেতে। এভাবে দুই সপ্তাহ দিয়েছে। 

“গতকাল (সোমবার) স্যার তার হাতে লিখেছে ওয়াশরুমে যাও। তবে আমি ভয় পেয়ে ওয়াশরুমে না গিয়ে স্কুল থেকে পালিয়ে বাড়ি চলে আসছি।”

তার দাবি, অন্য শিক্ষার্থীদের সঙ্গেও এমন আচরণ করেন অভিযুক্ত ওই শিক্ষক।

এদিকে এ ঘটনা জানাজানি হলে মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থান নেয় গ্রামবাসীরা। তারা অভিযুক্ত শিক্ষক শাহ আলমকে অবরুদ্ধ করে রাখে। 

এই ঘটনার পর পুলিশ এসে ওই শিক্ষককে থানায় নিয়ে যেতে চাইলেও বাধা দেয় এলাকাবাসী। পরে আবার বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যাওয়া হয়। 

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম রোকনুজ্জামান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, খবর পেয়ে বিদ্যালয়টিতে গিয়ে পরিস্থিতি শান্ত করেন তিনি।

পরে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয় বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা