× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা-বাবার বিরুদ্বে কিডনি বিক্রি চেষ্টার অভিযোগ যুবকের

কালাই (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৭:০৯ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ১৭:১৫ পিএম

শিহাব হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিহাব হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে পাকিস্তানে নিয়ে শিহাব হোসেন (২৪) নামে  এক যুবকের কিডনি বিক্রির চুক্তি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।  

এ বিষয়ে উপজেলার রাঘবপুর গ্রামের শিহাব হোসেন অভিযোগ করেন, পাকিস্তানের একটি বেসরকারি হাসপাতালে তার কিডনি অপারেশনের প্রস্তুতি নেওয়া হলে কৌশলে সেখান থেকে পালিয়ে দেশে ফেরেন তিনি।

শিহাবের দাবি, প্রায় দুই মাস আগে তার বাবা-মা তাকে জানান, পাকিস্তানের একটি হাসপাতালে তার চাকরির ব্যবস্থা হয়েছে। তাদের কথায় রাজি হয়ে ঢাকায় গেলে বাবার পরিচিত তারেক হাজীসহ তিন ব্যক্তির সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে দ্রুত তার পাসপোর্ট ও ভিসার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এরপর চলতি বছেরের ২২ জুলাই ওই তিন ব্যক্তির সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানে যান শিহাব। সেখানে পৌঁছানোর পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে গিয়ে জানতে পারেন চুক্তির কথা

শিহাবের দাবি, পরদিন হাসপাতালের একটি ‘বোর্ড মিটিংয়ে’ তাকে জানানো হয়, তার একটি কিডনি ছয় লাখ টাকার বিনিময়ে বিক্রির জন্য তার বাবা-মা চুক্তি করেছেন। এর বিপরীতে তার বাবা অগ্রিম তিন লাখ টাকা নিয়েছেন বলেও তাকে জানানো হয়। তাঁকে মেডিক্যাল ভিসায় পাকিস্তানে নেওয়ার কারণও তখন জানতে পারেন তিনি।

কিডনি বিক্রির বিষয়টি জানতে পেরে আপত্তি জানালে তাকে হাসপাতালে আটকে রেখে অপারেশনের প্রস্তুতি নেওয়া হয় বলে অভিযোগ করেন শিহাব। 

পরে অন্য এক ব্যক্তির সহযোগিতায় কৌশলে হাসপাতাল থেকে বের হয়ে দেশে ফেরেন তিনি। তার দাবি, ৩১ জুলাই দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসেন।

বাবা-মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

শিহাব আরও অভিযোগ করেন, দেশে ফিরে ১১ আগস্ট সকালে বাড়িতে গিয়ে বাবা-মায়ের কাছে কিডনি বিক্রির বিষয়ে জানতে চাইলে তারা বিষয়টি অস্বীকার করেন এবং তাকে গালিগালাজ ও হুমকি দেন। 

কাউকে বিষয়টি জানালে ‘খবর আছে’ বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি তার।

অভিযোগের বিষয়ে জানতে রাঘবপুরে শিহাবের বাবা-মায়ের বাড়িতে গেলে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা শিহাবের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ছেলে মিথ্যা বলছে।’

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “কিডনি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা