× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৬:২৯ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৭ জন আহত হয়েছেন।

এলাকাটির ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে পাঠায় শ্রীনগর ফায়ার সার্ভিস।

আহতরা হলেন পিরোজপুরের মো. ইব্রাহিম (৪২), মরিয়ম বেগম (৫২), কলি বেগম (৩৫), অর্পনা (২৫), কানিজ ফাতেমা (২৩), গোপালগঞ্জের রাজু (১৭) ও বরগুনার সাওদা (৩৫)।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ঢাকাগামী যাত্রীবাহী বাসটি এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকার বেজগাঁওয়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার মো. সুহেল রানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। 

আহত সাতজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাসটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলেও জানান তিনি।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া জানান, আহত যাত্রীরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মাহমুদ রনি বলেন, রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা