× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে অস্ত্রের মুখে দুই মাদরাসা ছাত্রকে অপহরণের অভিযোগ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৬:০৫ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ১৭:১১ পিএম

জুনাইদ মিয়া এবং সাঈদ হাসান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জুনাইদ মিয়া এবং সাঈদ হাসান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহীমিয়া মাদরাসার দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে।

নবীপুর ছনকান্দা মসজিদের পাশ থেকে সোমবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাত ১২টার দিকে মাদ্রাসার শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন ভৈরব থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।

মাদ্রাসা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও কয়েকজন শিক্ষার্থী স্থানীয় বিভিন্ন বাড়ি থেকে লজিং শিক্ষকদের জন্য খাবার সংগ্রহ করতে যায়। রাত সাড়ে ৮টার দিকে ছনকান্দা এলাকার ফজলুল হক মেম্বারের বাড়ি থেকে পাঁচ শিক্ষার্থী খাবার নিয়ে মাদরাসায় ফেরার পথে নবীপুর ছনকান্দা মসজিদের পাশে একটি সাদা রঙের নোহা প্রাইভেটকার থেকে ৪-৫ জন ব্যক্তি তাদের গতিরোধ করে।

এ সময় দেশীয় অস্ত্রের মুখে পাঁচ শিক্ষার্থীকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হলে কৌশলে তিনজন পালিয়ে স্থানীয়দের বাড়িতে আশ্রয় নেয়। পরে অস্ত্রের মুখে জুনাইদ মিয়া ও সাঈদ হাসান নামে দুই শিক্ষার্থীকে অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অপহৃত দুই শিক্ষার্থী হলো কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে জুনাইদ মিয়া (১৩) এবং একই এলাকার লোকমান মিয়ার ছেলে সাঈদ হাসান (১৫)। তারা দুজনই মাদ্রাসার হাফেজ বিভাগের শিক্ষার্থী।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় মাদ্রাসা কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীর খোঁজে বিভিন্ন স্থানে চেষ্টা চালায়। কোনো সন্ধান না পেয়ে পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ, স্বজন ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

মাদরাসার শিক্ষক দেলোয়ার হোসাইন ও পরিচালক মো. জামাল মিয়া বলেন, মাদরাসাটিতে ১২০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে কয়েকজন স্থানীয় বিভিন্ন বাড়িতে লজিংয়ের মাধ্যমে খাবার সংগ্রহ করে। ১৭ আগস্ট রাতে দুই শিক্ষার্থী অপহৃত হয়েছে। এ ঘটনায় তারা মাদরাসার অন্যান্য শিক্ষার্থীদের নিয়েও আতঙ্কে রয়েছেন।

জুনাইদের বাবা জয়নাল মিয়া বলেন, “আমাদের কোনো শত্রু নেই। আমার ছেলেকে কেন অপহরণ করা হয়েছে, আমরা বুঝতে পারছি না।”

ওসি মাহবুবুর রহমান বলেন, রাতেই অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

শিক্ষার্থীদের পরিবারের সদস্য ও মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। দুই শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা