চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৫:১৮ পিএম
প্রতীকী ছবি।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভেসে আসা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জোয়ারের পানিতে ভেসে মরদেহটি তীরে আটকে ছিল।
নগরীর নতুন ফিশারিঘাট এলাকা থেকে মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব এ তথ্য নিশ্চিত করেন।
নৌ পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মধ্যবয়সী ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার বাঁ পা ভাঙা, গোড়ালিতে জখমের মতো দেখা গেছে।
ওসি আব্দুর রব বলেন, “জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি তীরে আটকে ছিল। দুইদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিচয় শনাক্তের জন্য তার আঙুলের ছাপ সংগ্রহ করার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি আব্দুর রব।