× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ৪ দিন পর মামলা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১২:৩৬ পিএম

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে শুক্রবার একটি স্ক্র্যাপ জাহাজ কাটার  সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়। ফাইল ছবি

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে শুক্রবার একটি স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়। ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার চার দিন পর একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

নিহতদের স্বজনরা কেউ মামলা না করায় সোমবার পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)।

এর আগে শুক্রবার সকাল নয়টার দিকে ভাটিয়ারীর স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়।

এদিকে ওই ঘটনার তিন দিন পর জাহাজটি ভেতরে তদন্ত শুরু করে তদন্ত কমিটি। 

শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসবিআরএ গঠিত তদন্ত কমিটির সদস্যরা সোমবার বিকালে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় দুর্ঘটনাস্থলে প্রবেশ করেন।

তদন্ত দলের সঙ্গে ছিলেন ঢাকা থেকে আসা বিস্ফোরক বিশেষজ্ঞ, পরিবেশ ও নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 এ ছাড়া চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও তদন্ত দলের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, সোমবার জাহাজে ব্যালাস্ট ট্যাংকারে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় দায়ের করা একটি ইউডি (অপমৃত্যু) মামলা রেকর্ড করা হয়েছে।

ফরেনসিক রিপোর্ট ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা