প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১২:০১ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ১২:০১ পিএম
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে বাংলাদেশ কৃষি ব্যাংকের লতিফাবাদ শাখার মাধ্যমে সুবিধাভোগী নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে গত রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে ৪৫৭ জন সুবিধাভোগী নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ জন সুবিধাভোগী নারীর হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন।
এই কার্যক্রমের আওতায় এ পর্যায়ে বাংলাদেশ কৃষি ব্যাংক মোট ১১০৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করেছে। অবশিষ্ট কার্ডগুলো সোমবার ব্যাংকের লতিফাবাদ শাখার মাধ্যমে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন রাজীব, ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদসহ ব্যাংকের সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।