× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনা নদীতে ২২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

ভোলা সংবাদদাতা

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৯:২১ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৯:৩৬ পিএম

শুল্ক ফাঁকির অভিযোগে জব্দ ভারতীয় শাড়ি।

শুল্ক ফাঁকির অভিযোগে জব্দ ভারতীয় শাড়ি।

শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ২২ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ’গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ভোলার তুলাতলিসংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজে ভোলার স্টাফ অফিসার লেফটেন্যান্ট এম মমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়।’

অভিযানে একটি ইঞ্জিন চালিত কাঠের ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড বোটটিকে থামার সংকেত দেয়। কিন্তু বোটটি না থেমে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বোটটির গতিরোধ করার জন্য পর্যায়ক্রমে ৪ রাউন্ড ফাঁকা গুলি করে কোস্ট গার্ড সদস্যরা। এতে পাচারকারীরা বোটটিকে চরের পাশে রেখে পালিয়ে যায়। 

পরে এফ বি আবিদ নামক বোটটি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১৭ হাজার ৮২৪ পিস শাড়ি, ১৬৬ পিস থ্রী পিস ও ৬ হাজার ৪৪২ পিস মেডিকেল আইটেম জব্দ করা হয়।

আব্দুর রহমান আরও বলেন, ’এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা। জব্দ হওয়া মালামাল ও বোটটি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা