× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানতে ১৮০২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২২:৪৬ পিএম

শাহ আমানতে ১৮০২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস। জব্দ করা পণ্যগুলোর বাজারমূল্য প্রায় ৫১ লাখ ৪ হাজার টাকা। 

সোমবার (১৭ আগস্ট) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় তিন যাত্রীর কাছ থেকে ৭৮২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়। পরে ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা পণ্যগুলো ডিটেনশন মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ দেখিয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

সিগারেট বহনের অভিযোগে জড়িত তিন যাত্রী হলেনÑ ফেনীর ছাগলনাইয়ার মঈনুল আবদিন, একই উপজেলার আব্দুল মান্নান এবং ফেনী সদর এলাকার নুরুল আলম রিয়াদ।

কাস্টমসের তথ্য অনুযায়ী, জব্দ করা ১ হাজার ৮০২ কার্টন সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা। অন্যদিকে উদ্ধার করা ১৩টি আইফোনের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ৫১ লাখ ৪ হাজার টাকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা